মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

কীভাবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে আছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

লাইফস্টাইল ডেস্ক :তাই চলুন জেনে নেই আপনি টক্সিক সম্পর্কে আছেন কি না-

আপনার পার্টনার সাপোর্টিভ কি না

যদি আপনার সম্পর্ক সুস্থ হয় তাহলে একসঙ্গে থাকলে আপনি স্বস্তি অনুভব করবেন। আপনার পার্টনার আপনাকে কাজে উৎসাহ যোগাবে। কোনো কাজে আপনাকে নিরুৎসাহিত করবে না। আপনার ব্যাপারে যত্নশীল হবে। যদি আপনার পার্টনার যথেষ্ট সাপোর্টিভ না হয় তাহলে বুঝতে হবে আপনি টক্সিক সম্পর্কে আছেন।

আপনাকে সম্মান করে কি না

সম্পর্কে থাকলে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকা অনেক গুরুত্বপূর্ণ। সম্পর্কে থাকাকালীন আপনার পার্টনার যদি আপনাকে নিয়ে সবার সামনে হাসিঠাট্টা করে বা অপমান করে তাহলে বুঝতে হবে আপনি কোনো সুস্থ সম্পর্কে নেই। এই ধরনের সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসাই ভালো।

অসততা

অসৎ কোনো মানুষের সঙ্গে জীবন কাটানো অনেক কঠিন। আপানার সঙ্গী যদি প্রতিনিয়ত মিথ্যা বলে কিংবা ধোকা দেয় তাহলে বুঝতে হবে তিনি সৎ নন। এমন মানুষকে যত তাড়াতাড়ি জীবন থেকে বাদ দিবেন জীবন তত সহজ হবে।

মানসিক চাপ

আপনার সঙ্গী যদি আপনাকে মানসিক চাপ দেয়, তাহলে বুঝতে হবে আপনি টক্সিক সম্পর্কে আছেন। সুস্থ সম্পর্কে থাকলে আপনি মানসিক শান্তিতে থাকবেন। সম্পর্কে মানসিক চাপ থাকলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।

ঈর্ষা

অনেকে মনে করেন ঈর্ষা ভালোবাসার প্রকাশ। কারো সঙ্গে মিশলে আপনার সঙ্গী যদি ঈর্ষান্বিত হয় তবে বুঝতে হবে তিনি পজেসিভ। এটি কিছুটা মেনে নেয়া সম্ভব তবে যদি মাত্রা ছাড়িয়ে যায়, আপনাকে সন্দেহ করে তবে সম্পর্ক টক্সিসিটির পর্যায়ে চলে যায়। সম্পর্কে এই দিকগুলো খেয়াল রাখতে হবে।

সূত্র: হেলথলাইন ডট কম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit