রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়িতে ছয় নারী উদ্যোক্তা পেলো পুনাকের সংবর্ধনা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির  আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার  সফল ছয় নারী উদ্যোক্তাদের  সংবর্ধনা প্রদান করেছেন পুনাক। 
বুধবার (৮ মার্চ ২০২৩ইং ) বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার সফল নারী উদ্যোক্তাদের  সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক  সভানেত্রী রেহানা ফেরদৌসীর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি  পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।খাগড়াছড়ি জেলার সফল নারী উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন নারী উদ্যোক্তার মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
সফল নারী উদ্যোক্তা হিসেবে পুনাকের  সম্মাননা ও সনদপত্র পেয়েছেন যারা জেলার বিশিষ্ট সমাজ সেবিকা  শেফালিকা ত্রিপুরা,বিশিষ্ট সমাজ সেবিকা  শাপলা দেবী ত্রিপুরা,বিশিষ্ট সমাজ সেবিকা  শাহনাজ সুলতানা, বিশিষ্ট সমাজ সেবিকা নিগার সুলতানা, নিপু ত্রিপুরা ও বিথী হাওলাদার।সম্মাননা পেয়ে পুনাকের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সফল ছয় নারী উদ্যোক্তা। 
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন,  নারীরা  অনেক ত্যাগ স্বীকার ও ধৈর্য্যের জন্য  সফল । তাদেরকে দেখে অন্যরাও অনুপ্রেরণা পাবে। নতুন প্রজন্মরা তাদেরকে দেখে শিখবে এবং জানবে। খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি নারীদের নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের মানবসেবামূলক কাজ করে আসছে পুনাক। পুলিশ নারী কল্যাণ সমিতির এমন উদ্যোগ এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সব ভালো কাজের সাথে পুনাক সবসময় পাশে থাকবে বলে জানান খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit