বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ইউক্রেনের জন্য প্রচুর গোলাবারুদ কিনতে যাচ্ছে ইইউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে গোলাবারুদ কিনতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলো।

গতকাল বুধবার স্টকহোমে ইইউ-র প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল এই পরিকল্পনার কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, গোলাবারুদ কেনার জন্য ইইউ-র দেশগুলি একশ কোটি ইউরো আর্থিক সাহায্য পাবে। তাছাড়া যৌথভাবে গোলাবরুদ কেনার জন্যও তারা একশ কোটি ইউরোর সাহায্য পাবে।

বরেল জানিয়েছেন, ”বৈঠকে সাধারণভাবে গোলাবারুদ কেনা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনো বেশ কিছু প্রশ্ন আছে। আমরা আবার আলাপ করব। সেখানে বিস্তারিতভাবে কথা হবে।”

আগামী ২০ মার্চ ইইউ-র পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত হবে বলে তিনি জানিয়েছেন।

এই প্রস্তাব প্রথমে দিয়েছিল এস্তোনিয়া। তারপর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ ইইউ-র প্রতিরক্ষামন্ত্রীদের কাছে আবেদন জানিয়ে বলেন, তাদের যেন দশ লাখ ১৫৫এমএম গোলা দেয়া হয়। তার দাম চারশ কোটি ইউরো। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ও পাল্টা আঘাত হানার জন্য এই গোলাবারুদ দরকার বলে তিনি দাবি করেছেন।

বরেল যে পরিকল্পনা করেছেন, তাতে ইউক্রেন যে পরিমাণ গোলাবরুদ চেয়েছিল, তার অর্ধেক দেয়া হচ্ছে। কিন্তু এটাও নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা জানিয়েছেন, তিনি ইউক্রেনকে অবিলম্বে মিগ ২৯ যুদ্ধবিমান দিতে প্রস্তুত। এই যুদ্ধবিমানগুলি সাবেক সোভিয়েত আমলের। সাবেক পূর্ব জার্মানির স্টক থেকে তা পোল্যান্ডকে দেয়া হয়েছিল।

ডুডার বক্তব্য, এই যুদ্ধবিমানগুলি এখনই ব্যবহার করতে পারবেন ইউক্রেনের পাইলটরা। পাশাপাশি তাদের এফ ১৬ যুদ্ধবিমান চালাবার প্রশিক্ষণ দেয়া হোক। পোল্যান্ডে ৩০টি মিগ২৯ যুদ্ধবিমান পূর্ব সীমান্তে মোতায়েন করা আছে।

সূত্র : ডয়চে ভেলে ও রয়টার্স।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit