মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

সত্যিই কি ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে সুইস ব্যাংকে বিপুল অর্থ লেনদেন করেছেন পুতিন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাম সের্জেই রলদুগিন। পেশায় বেহালা বাদক। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে অভিযোগ উঠেছে। আর এই বন্ধুর মাধ্যমেই সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করার অভিযোগ উঠেছে রুশ প্রেসিডেন্টের।

জুরিখে এই সংক্রান্ত একটি মামলা চলছে। আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় মূল অভিযুক্তের নাম সের্জেই রলদুগিন। এই ব্যক্তি পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। 

আইনজীবীদের দাবি, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে পুতিনের বিপুল অর্থ সুইস ব্যাংকে পাচার করেছিলেন সের্জেই। এই কাজে তাকে সাহায্য করেছিলেন আরো চার আর্থিক বিশেষজ্ঞ। তাদের মধ্যে তিনজন রুশ এবং একজন সুইজারল্যান্ডের নাগরিক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চারজনই।

যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত সের্জেইকে নিষিদ্ধ করেছিল সুইস ব্যাংক। ইউক্রেনে রুশ হামলা শুরুর পরই আরও বেশ কয়েকজন রুশ নাগরিকের সঙ্গে তাকেও নিষিদ্ধ করা হয়। অভিযোগকারীদের দাবি, ২০১৪ সালে সুইজারল্যান্ডের গ্যাজপ্রোমব্যাংকে অ্যাকাউন্ট খোলেন সের্জেই। সেখানেই গিয়ে জমা হতো হিসাব বহির্ভূত বিপুল অর্থ।

বেশ কিছুদিন আগেই সের্জেই জানিয়েছিলেন, তিনি ধনী ব্যবসায়ী নন। তার পক্ষে বিপুল সম্পদ অর্জন অসম্ভব। তখনই প্রশ্ন জাগে, তার অ্যাকাউন্টে এত অর্থ এল কী করে?

প্রসঙ্গত, সুইস মুদ্রায় মাসিক এক লাখ ডলার আয় করেন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। তবে তার কি পরিমাণ ধন সম্পদ রয়েছে সে বিষয়ে কিছু জানায় না ক্রেমলিন। যদিও তার ঘনিষ্ঠরা বিপুল সম্পদের মালিক বলে বিভিন্ন সময়ে জানা গেছে। সর্বশেষ এই অভিযোগের বিষয়ে ক্রেমলিনের মন্তব্য চেয়েছে রয়টার্স। তবে বরাবরের মতোই অভিযোগ নিয়ে মুখে কুলুপ রুশ প্রশাসনের। সূত্র: বিবিসিদ্য গার্ডিয়ানরয়টার্সনিউ ইয়র্ক টাইমস

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit