মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

খারকিভ ও ওডেসায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ এবং ওডেসার আবাসিক ভবন ও অবকাঠামোগুলো।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরনগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। গভর্নর ম্যাকসিম মার্চেনকো জানান, হামলায় নগরীটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, জানান ওই গভর্নর।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, প্রায় ১৫ বার হামলা রয়েছে। যার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ও একটি আবাসিক ভবন রয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit