বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

আজ রাজধানীর যেসব এলাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

তবে তালিকায় ঢাকার স্কোর ১৮৭ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ২৯৭, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মার্কিন দূতাবাস এলাকার বাতাসও ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’, সকাল সাড়ে ৮টায় ওই এলার স্কোর ছিল ২৩৩।

এদিন সকালে রাজধানীর অন্যান্য এলাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে দেখিয়েছে একিউআই’র ওয়েবসাইট। এগুলোর মধ্যে রয়েছে- জলবায়ু পরিবর্তন অফিস ও আইসিডিডিআরবি (মহাখালী) এলাকার স্কোর ছিল ১৯০, গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকার স্কোর ছিল ১৮৭। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৭৪, বারিধারার ওয়াহাব নামে একটি এলাকার স্কোর ছিল ১৬৫, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার স্কোর ছিল ১৫৭।

এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে বৃহস্পতিবার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটি স্কোর ১৮৮। তৃতীয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, স্কোর ১৮৪।
চতুর্থ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮১)। পঞ্চম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৭৭। ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৭৪। সপ্তম পাকিস্তানের লাহোর, স্কোর ১৭২।  অষ্টম ভারতের মুম্বাই, স্কোর ১৫৯। নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৭। দশম অবস্থানে রয়েছে চীনের শেনিয়াং, শহরটির স্কোর ১৫৫।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: আইকিউ এয়ার

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit