বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

বিবাহিত পুরুষ নয়, প্রেমিক হিসেবে যেসব ছেলে পছন্দ শ্রীলেখার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট কথা বলার জন্য সমধিক পরিচিত ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই বিশেষ গুণের জন্য নিন্দা-সমালোচনায়ও শীর্ষে থাকেন তিনি। 
অনেকের ধারণা— খবরের শিরোনাম হতে শ্রীলেখাকে খুব ভালো লাগে। তাই নিয়মিত নানারকম মন্তব্য করেন তিনি। এমন কোনো দিন নেই, যেদিন সংবাদ শিরোনামে থাকেন না এ অভিনেত্রী। শুধু তাই নয়, বিরূপ মন্তব্যের কারণে লাইমলাইটে চলে আসেন এ অভিনেত্রী।

এদিকে শ্রীলেখার বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেল। মেয়ে বড় হয়েছে মায়ের কাছেই। বিয়ে ভাঙার পর থেকে সিঙ্গেল জীবনযাপন করছেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার কৌতূহলের সীমা নেই। তবে শ্রীলেখা বারংবার বলেছেন, স্বামী ‘প্রাক্তন’ হয়ে গেলেও আর কাউকে মনে ধরে না তার।

জানুয়ারিতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার পরিচালিত প্রযোজিত ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শিত হয়েছে সেখানে। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন তিনি। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা।

সাক্ষাৎকারে শ্রীলেখা স্পষ্ট বলেন, বিয়ের পর তিনি এক-দুজনের সঙ্গে প্রেম করেছেন, যারা তার থেকে বয়সে ছোট ছিল। কিন্তু তিনি কখনো কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না। তিনি হোম ব্রেকার নন। তার প্রেমিক হিসেবে পছন্দ ভরসাযোগ্য সিঙ্গেল ছেলে।
 

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit