সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

জয়পুরহাটে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে পান্না খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পান্না খাতুন উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।বুধবার (০৮ মার্চ) সকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান নিহতের স্বামী সিরাজুল ইসলাম। তিনি রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে আসেন। প্রতিবেশিরা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে যান এবং সকালের দিকে লাশটি থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জের ধরে ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা কার হতেপারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণ করা হবে। এ ব্যাপারে গৃহবধুর স্বামী সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit