বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

ধানসিঁড়ি নদীতে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- চর ভাটারাকান্দা গ্রামের দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে মো. আমানুল্লাহ (১২) ও মো. আব্দুল্লাহ (১০)। আমানুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানা ও মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল ও আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit