বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নিতে চায় বোর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : আগামী জুলাই মাসে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নিতে চায় বোর্ড। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জুলাই মাসের প্রথম দিকে আমরা এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।

আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে।

এদিকে, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit