মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিরতিতে যাচ্ছেন শুটিং সেটে আহত অমিতাভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ‘প্রজেক্ট কে’ সিনেমায় অমিতাভ বচনের সঙ্গে কাজ করছেন দক্ষিণী তারকা প্রভাস ও বলি তারকা দীপিকা পাড়ুকোন। এ সিনেমার অ্যাকশনের দৃশ্যে কাজ করার সময় পাঁজরে আঘাত পান অমিতাভ। এ দুর্ঘটনার খবর নিজেই টুইটারে জানান বিগ বি। ব্লগ পোস্টে অমিতাভ জানান, হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়কালে আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি, শুটিং বাতিল করেছি, চিকিৎসককে দেখিয়েছি, সিটি স্ক্যান করা হয়েছে।

এরপর আজ মঙ্গলবার(৭ মার্চ) আবারও টুইট করেছেন অমিতাভ। দুর্ঘটনার খবরে অনুরাগীদের শুভকামনায় ভেসেছেন। তাই আজ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ গুণী অভিনেতা। সেই সঙ্গে ভক্তদের জানিয়েছেন, হাঁটতে ও নিশ্বাস নেয়ার সময় বেশ ব্যথা অনুভূত হওয়ার কথা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই বিরতিতে যাচ্ছেন অমিতাভ।

টুইটারে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই ফের শুটিংয়ে ফিরবেন। আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন তিনি। শুটিং সেটে আহত হওয়া এবারই প্রথম নয় অমিতাভ বচনের। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। তলপেটের রক্তক্ষরণে সেবারও কয়েক সপ্তাহ অভিনেতাকে মিডিয়া থেকে দূরে থাকতে হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit