শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

বাখমুতে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের শক্তিশালী অবস্থান ছিল সোলেদার ও বাখমুত শহরে। কিন্তু কয়েক সপ্তাহ আগে সোলেদার দখল করে নেয় রুশ বাহিনী। এরপর এখন রুশ সেনাদের লক্ষ্য বাখমুত।

বাখমুতে ইউক্রেনীয় সেনাদের পালানোর জন্য এখনো একটি সড়ক খোলা রয়েছে। সেটি দখলেই লড়াই চলছে এখন। ওই সড়ক রাশিয়ার দখলে চলে গেলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে শহরটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বাখমুতে অতিরিক্ত সেনা প্রেরণের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের কোনো অংশই পরিত্যাগ করা যাবে না।’ সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চিফ অব স্টাফকে আমি উপযুক্ত বাহিনী খোঁজার কথা বলেছি যারা বাখমুতে থাকা সেনাদের সহায়তা করতে পারবে।  ইউক্রেনের কোনো অংশই ছাড়া যাবে না। ইউক্রেনের প্রত্যেকটি পরিখা আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব প্রদর্শনের জন্য মূল্যবান হবে।’ বাখমুত থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এটা ‘গুজব’ বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit