বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার ১৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়াকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মিনস্কের একটি আদালত এ রায় দেন। 

তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালানোয় এই সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সভিয়াতলানা।তিনি ভ্লাদিমির পুতিনের মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪০ বছর বয়সি এই নারী প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে পরাজিত হয়ে ২০২০ সালে প্রতিবেশী লিথুয়ানিয়ায় চলে যান। ওই সময়ে সভিয়াতলানা সিখানৌস্কায়া এবং বিরোধীরা বলেছিলেন, নির্বাচনে লুকাশেঙ্কোকে বিজয়ী করতে ফলাফল কারচুপি করা হয়েছিল। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র লুকাশেঙ্কো বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালান এবং বিরোধীদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বহু নেতাকর্মী গ্রেফতার করেন। এ সময় অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। 

লুকাশেঙ্কো প্রায় ৩০ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন। গণবিক্ষোভের সময় তার সরকার ৩৫ হাজারের বেশি মানুষকে আটক করে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit