বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

বায়ার্নের বিপক্ষে নিজেকে উজাড় করে দেবেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১২-১৩ মৌসুম থেকে গত মৌসুম পর্যন্ত দুটি মৌসুম বাদে প্রতিটি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ঘরোয়া ফুটবলে ক্লাবটি ঈর্ষনীয় সাফল্য পেলেও তাদের লক্ষ্য ইউরোপের অভিজাত ক্লাবের তালিকায় নিজেদের নাম লেখানো। যার জন্য জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগ। সেরা দলগুলোর এই টুর্নামেন্টে ফরাসি ক্লাবগুলোর মধ্যে শুধু মার্শেইয়েরই আছে শিরোপা জেতার অভিজ্ঞতা। প্যারিসিয়ানদের সাফল্য বলতে একবার মাত্র ফাইনাল খেলা।

চ্যাম্পিয়ন্স লিগ জিততে ক্লাবে তারার হাট বসিয়েছে পিএসজি। বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে দলে ভেড়ানোর পর একে একে দলে টেনেছে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে। তবু গত মৌসুমে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। চলতি মৌসুমে দারুণ ফর্মে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। এরপরও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজেদের মাঠে হেরে গেছে তারা।

দ্বিতীয় লেগের আগে অবশ্য আত্মবিশ্বাসের ঘাটতি থাকছে না প্যারিসিয়ানদের। বায়ার্নের মাঠে নামার আগে দলটি আছে দুর্দান্ত ফর্মে। নেইমার ইনজুরিতে পড়ে গোটা মৌসুমের জন্য ছিটকে গেলেও মেসি-এমবাপ্পে দুর্দান্ত পারফরম্যান্সে ভুলিয়ে দিয়েছে তার অভাব। লিলে ও  ক্লাসিকোতে মার্শেইয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছে এই দুই তারকায় ভর করে।

বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের আগে পিএসজির ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন এই ম্যাচ নিয়েও। মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, লিলে ও ক্লাসিকো জয় কি বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে প্যারিসিয়ানদের প্রস্তুতিতে আরও অনুপ্রেরণা জোগাবে? জবাবে মেসি দিয়েছেন ইতিবাচক উত্তর।

সি বলেন, ‘হ্যাঁ, আমরা শিরোপার জন্য লড়াই করছি। আমার মনে হয়, মার্শেইয়ের বিপক্ষে শেষ ম্যাচে আমরা উন্নতি করেছি এবং এ জয় দলকে আরও শক্তিশালী করেছে। এখন আমরা বায়ার্নের বিপক্ষে নিজেদের উজাড় করে দেবো ফল আমাদের পক্ষে নিয়ে আসতে এবং কোয়ালিফাই করতে। এটাই সবার লক্ষ্য।’

তবে কাজটা যে সহজ হবে না তাও বলছেন মেসি। ‘এটা গুরুত্বপূর্ণ যে জেতার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমরা মিউনিখে যাচ্ছি, যেখানে প্রথমটির মতোই খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ছোট ছোট  ব্যাপারগুলোই ভাগ্য নির্ধারণ করে দেবে, বিশেষ করে এই স্টেডিয়ামে জেতাটা যখন কঠিন। তবে আমি মনে করি, যদি আমরা আমাদের খেলাটা ঠিকমতো খেলতে পারি, আমরা ফল আমাদের পক্ষে নিয়ে আসতে পারব। আমরা চ্যাম্পিয়ন্স লিগে আমাদের যাত্রা অব্যাহত রাখতে চাই এবং এর জন্য যা প্রয়োজন আমরা করার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit