মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

পৃথক প্রতিযোগিতায় একই পরিবারের তিন বোনই দেশ সেরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : পৃথক প্রতিযোগিতায় লালমনিরহাটের একই পরিবারের তিন বোন দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এরা হলো, লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বসিনটারী এলাকার ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির মেয়ে ফারিহা আজম শিফা, ফাবিহা আজম শিন ও ফাহিমা আজম শাকী। তাদের বাবা ফখরুল আজম শিপন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মা জান্নাত আরা পারভীন ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তাদের মধ্যে ফারিহা আজম শিফা সবার বড়। সে সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মেঝ ফাবিহা আজম শিন ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং ছোট ফাহিমা আজম শাকী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির সংসারে  তিন মেয়ের সবাই অত্যান্ত মেধাবী। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে ইতোমধ্যে জেলা বিভাগে আলোচনার ঝড় তুলে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

তাদের মধ্যে বড় ফারিহা আজম শিফা বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২ এ গার্ল ইন স্কাউট গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় গার্ল ইন কাব গ্রুপে চিত্রাংকনে প্রথম হয়েছে ছোট বোন ফাহিমা আজম শাকী। এ ছাড়াও দুই বোনই চলমান জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এ চিত্রাংকনে অঞ্চল সেরা হয়ে জাতীয় পর্যেয় অংশ নেয়ার প্রস্তুতি চলছে তাদের। এ প্রতিযোগিতায়ও দুই বোনে দেশ সেরা হওয়ার আশা করছেন তারা।

মেঝ বোন ফাবিহা আজম শিন জাতীয় মেধা অন্বেষন ২০২২ এ ক্বেরাত পাঠ গ্রুপে প্রথম হয়েছে। একই প্রতিযোগিতায় চলতি বছর ২০২৩ এ আবৃতিতে অঞ্চলে দ্বিতীয় হয় সে। এ ছাড়াও চলমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ৩টি ইভেন্টে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে অঞ্চলে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। ইভেন্টগুলো হলো একক অভিনয়, আবৃতি ও শ্রেষ্ঠ কাব শিশু।

বড় বোন ফারিহা আজম শিফা বলে, জীবনে বড় স্বপ্ন ছিল দেশসেরা হয়ে মহামান্য রাস্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরুস্কার ও সদন গ্রহনের। মহান আল্লাহর রহমতে তিন বোনই দেশ সেরা হয়েছি। এখন স্বপ্ন রাস্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরুস্কার গ্রহন করা। আশা করি সে স্বপ্নও একদিন পুরন হবে। ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির তিন মেয়ের প্রশংসায় ভাসছে গোটা লালমনিরহাট জেলা। এ দম্পতিকে ইতিমধ্যে গর্বিত পিতা মাতা হিসেবেই ডাকতে শুরু করেছেন স্থানীয়রা।

মেয়েদের কৃতিত্বের বিষয়ে বাবা ফখরুল আজম সিপন ও মা জান্নাত আরা পারভীন বলেন, আমাদের সংসারে কোন ছেলে সন্তান নেই। তিন মেয়েই আমাদের সম্পত্তি। তাদের সাফল্য আমাদেরকে গর্বিত করেছে। ছোট বেলা থেকেই যে কোন প্রতিযোগিতায় তারা অংশ গ্রহন করত। তাদের স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করা। তাদের সেই স্বপ্ন পুরন হয়েছে। সন্তানদের উত্তোরত্তর সাফল্যের জন্য সবার কাছে দোয়া চান তারা।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার বলেন, তাদের তিনবোনের কৃতিত্বে শুধু  জেলাবাসীই নয় গোটা রংপুর বিভাগের মানুষ গর্বিত। তাদের এ সাফল্য ধরে রাখতে সকল ধরনের সহযোগিতা উপজেলা পরিষদ করে আসছে, আগামী দিনেও অব্যাহত থাকবে। তাদের সাফল্য কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit