বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : সীতাকুণ্ডে সোনাইছড়ী ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রবেশ লাল শর্মা (৫৫) নামে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে। রোববার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান।

প্রবেশ লাল শর্মা সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে। তিনি সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের সিনিয়র অপারেটর হিসাবে দীর্ঘ ২২ বছর ধরে কাজ করে আসছেন।

প্রবেশ লাল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, আইসিইউতে চিকিৎসাধীন প্রবেশ লাল নামে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার কদমরসুল সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর এ পর্যন্ত সাতজনের মৃত্যু হলো।

নিহত অন্য ছয়জন হলেন লক্ষ্মীপুরের কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫) এবং সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২)।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit