রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি :পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ ’এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে  খাগড়াছড়িতে পাট দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ মার্চ ২০২৩ইং ) সকাল ১১টার দিকে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত টিটন খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু। 
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো:আব্দুল জব্বার,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশংকর চাকমা,  খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, জেলা পাট কর্মকর্তা মো:আব্দুল জলিল,জেলা তুলা উন্নয়ন কর্মকর্মা মো:মোজ্জাফর হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল্লাহ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো:আক্তার হোসেন সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পাহাড়ে বেশি বেশি পাট চাষ করে উন্নত মান-সম্পন্ন পাটের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের আহবান জানিয়ে তিনি বলেন  পাট বাংলার সোনালী আঁশ এবং পাট পরিবেশ বান্ধব  পাট শিল্পকে টিকিয়ে রাখতে পাটজাত পণ্য ব্যবহার করতে সকলের প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit