বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাবারে বিষ প্রয়োগ, একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : খুলনার পাইকগাছায় বিষ মেশানো খাবার খেয়ে একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ওই পরিবারের একটি ভেড়া ও ১৬টি হাঁসও মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুটি গ্রামে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তারি রিপোট পাওয়ার পর মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। রোববার সকাল ১০টার দিকে খাবার খাওয়ার পর উপজেলার দেলুটি গ্রামের মৃত্যু মনিন্দ্র নাথ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৫), ছেলের বউ ললিতা সরকার (২৮) ও নাতি শ্রাবণ সরকার (১০) গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ ছাড়া তাদের একটি ভেড়া ও সাতটি রাজহাঁস, ৯টি চীনা হাঁসও মারা গেছে। প্রতিবেশী বিপ্লব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অসুস্থ প্রশান্ত সরকারের বড় ভাই বিষ্ণুপদ সরকার বলেন, আমাদের পরিকল্পিতভাবে হত্যা করার জন্য কে বা কারা খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। ডাক্তারি রিপোর্টের পর মামলা করা হবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit