সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

কেন কোহলির প্রশংসা করবেন না, প্রশ্ন শোয়েবের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি সংবাদমাধ্যম ‘বল’-এর সঙ্গে সাক্ষাৎকারে আখতার বলেন, ‘দেখুন, বিরাট ৪০টি সেঞ্চুরি করেছে রান তাড়া করতে নেমে। লোকে আমায় বলে, আমি বিরাট কোহলির প্রশংসা করি। কেন আমি বিরাট কোহলির প্রশংসা করব না! বলতে পারেন আমায়? একটা সময় বিরাটের সেঞ্চুরির জন্যই ভারত জিতত।’

আখতার বলেন, ‘দেখুন, আমি বিশ্বাস করি যে শচীন টেন্ডুলকর বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার। কিন্তু অধিনায়ক হিসেবে ও কোথাও হারিয়ে গিয়েছিল। ও নিজেই তো অধিনায়কত্ব ছেড়ে দেয়। আমি এক বন্ধুর সঙ্গে বিরাটের ব্যাপারে কথা বলছিলাম। ঠিক এটাই বলছিলাম ওকে। যে বিরাটও হারিয়ে গেছে। ও যখন নিজের মন নিয়ে কাজ করবে, তখনই ও আবার পারফর্ম করবে। ও ফ্রি মাইন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্বালিয়ে দেবে। কুড়ি ওভারের বিশ্বকাপ দেখে মনে হয়েছিল, সৃষ্টিকর্তা এই টুর্নামেন্টের আয়োজন করেছিল ওর প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে।’

২০১৯ সালের আগে দারুণ ফর্মে ছিলেন কোহলি, করতেন একের পর এক সেঞ্চুরিও। এরপর সেঞ্চুরিখরায় পড়েন তিনি। সেই খরা কাটে এশিয়া কাপ দিয়ে। এশিয়া কাপে ১ হাজার ২০ দিন পর তিন অঙ্কের রানের দেখা পান কোহলি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরির স্বাদ পান তিনি। তার মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান হয় কোহলির।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit