মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ইমরান খানকে গ্রেপ্তার না করেই ফিরে গেল পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করেই তার বাসভবন থেকে ফিরে গেছে ইসলামাবাদ পুলিশ। ইসলামাবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার জানিয়েছেন, রবিবার তারা ইমরান খানের বাসভবনে গিয়েছিলেন তাকে নোটিশ দিতে, গ্রেপ্তার করতে নয়। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদের একটি দায়রা আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। নোটিশটি সেই সংক্রান্ত ছিল।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেছেন, পুলিশের দল আদালতের আদেশ অনুসারে লাহোরে পৌঁছেছে এবং লাহোর পুলিশের সহায়তায় সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশের দল ইমরান খানকে তাদের সুরক্ষায় ইসলামাবাদে নিয়ে যাবে, কারণ আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’এই সপ্তাহের শুরুর দিকে ইমরান খানকে ৮ মার্চ আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে ইমরান খান চিকিৎসাসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান।

এদিকে সম্ভাব্য গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ইমরান খান তার আইনজীবীদলকে জামান পার্কে ডেকেছেন। গ্রেপ্তারের খবরের প্রতিক্রিয়া জানিয়ে পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে সরকারকে সতর্ক করে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। তিনি পিটিআই কর্মী ও সমর্থকদের জামান পার্কে জড়ো হওয়ারও আহ্বান জানান। পিটিআই নেতা হাম্মাদ আজহারও দলীয় কর্মীদের অবিলম্বে জামান পার্কে পৌঁছার আহ্বান জানান।

সামা টিভির সঙ্গে কথা বলার সময় ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তারের আদেশ কার্যকর করা সম্ভব ছিল। সেই লক্ষ্যে জামান পার্কে পুলিশ সদস্যরা উপস্থিতও ছিলেন। ইমরানকে হেফাজতে নিয়ে আদালতে হাজির করা উচিত।

সূত্র : সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit