বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নরসিংদীর পাঁচদোনায় আদনান অটো হাউজে অগ্নিকাণ্ড

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৩৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে গতকাল (৪ মার্চ) শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় অটোরিকশা বিক্রির আদনান অটো হাউজ নামে দুইটি দোকান এবং দুইটি গোডাউন পুড়ে যায়। আদনান অটো হাউজ এর মালিক দেলোয়ার হোসেন জানান,রাত সাড়ে আটটায় দোকান বন্ধ করে আমদিয়া ইউনিয়নের কুড়লিয়া গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছানোর কিছুক্ষন পরেই পার্শ্ববর্তী দোকান মালিক সোহেল সরকার তাকে ফোনে জানায় তার দোকানে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেলোয়ার হোসেন আরও জানায় তার দুইটি গোডাউনে থাকা অটোরিকশা অটোভ্যান ও অটো পার্টস পুড়ে গিয়ে আনুমানিক আর্থিক ক্ষয়ক্ষতি হয় ৪০ থেকে ৫০ লাখ টাকার।

দেলোয়ার হোসেন বলেন নতুন অটোরিকশা, অটোভ্যান, বেটারি, ও যাবতীয় আটো গাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান আনসারী জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এই অগ্নিকাণ্ডে আদনান অটো হাউজের আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মাধবদী থানা পুলিশ জানায় অগ্নিকাণ্ডের পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit