শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

পরমাণু কেন্দ্রগুলোতে ক্যামেরা চালু করতে রাজি ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের পর পরমাণু কেন্দ্র পরিদর্শন ও নজরদারি ব্যবস্থা বন্ধসহ চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন স্থগিত করে ইরান। এরপর জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর চুক্তিটি কার্যকর করতে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে গত বছরের সেপ্টেম্বর থেকে কার্যত থমকে যায়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সব পক্ষ চুক্তি বাঁচাতে সমঝোতার খুব কাছাকাছি চলে এলেও তেহরান ‘অযৌক্তিক’ সব দাবি তুলে অগ্রগতি নস্যাৎ করে দিয়েছে। যদিও এসব অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান।

গত শনিবার (৪ মার্চ) তেহরানে একটি বৈঠকে বসেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই বৈঠকের পর নতুন করে নজরদারি ব্যবস্থা ও ক্যামেরা বসানোর বিষয়টি ঘোষণা দেয়া হয়।

গ্রোসির সফরের পর আইএইএ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সমস্যার সমাধানের জন্য আরও তথ্য প্রদান ও পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। এছাড়া ২০১৫ সালে পরমাণু চুক্তির অধীনে অতিরিক্ত নিরীক্ষণ সরঞ্জামগুলো ফের চালু করার অনুমতিও দেবে ইরান।

এ ব্যাপারে গ্রোসি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গত কয়েক মাস ধরে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের মাধ্যমে কিছু পর্যবেক্ষণ কার্যক্রম হ্রাস পেয়েছিল বা সেগুলো কাজ করছিল না। আমরা ওই যন্ত্রপাতিগুলো আবার চালু করতে রাজী হয়েছি।’

 

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit