শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

চিনির বদলে মধু, বিপদ কি বাড়িয়ে দেয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিবিদদের মতে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এমন খাবার খাওয়া বিপদের কারণ হতে পারে। তাই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ সুস্বাদু হলেও তা এড়িয়ে চলা উচিত। কেননা রক্তে শর্করার মাত্রা ওঠানামা কিংবা বেড়ে গেলে বিপাকক্রিয়ার ভারসাম্য নষ্ট হয়। এতে পেটে গোলযোগ, হজমে সমস্যাসহ ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

তাহলে কি চিনির বদলে মধু বেছে নেয়া নিরাপদ, এমন প্রশ্ন মাথায় চলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এক চামচ চিনিতে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, ঠিক একই পরিমাণ মধুতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তবে মধুতে গ্লুকোজের চেয়ে ফ্রুক্টো‌জের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। আবার ‘গ্লাইসেমিক ইনডেক্স’-এর দিক থেকে চিনির চেয়ে মধু এগিয়ে রয়েছে।

এ ছাড়া অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ মধু রক্তে ‘খারাপ’কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তবে এত গুণ থাকলেও ডায়াবেটিস রোগীরা চিনির বিকল্প হিসেবে মধুকে বেছে নিতে পারবে কি না তা নিয়ে এখনও  বিস্তারিত গবেষণার প্রয়োজন। তবে সবচেয়ে কার্যকর পন্থা হলো যেকোনো খাবার চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করা। এতে আপনি যেমন নীরোগ থাকতে পারবেন আবার বয়সকে ধরে রেখে দীর্ঘসময় ধরে নিজেকে সুন্দরও রাখতে পারবেন।

তবে পুষ্টিবিদরা বলছেন, মধুর উপকারিতা পেতে ছোট এক টুকরা দারুচিনির সঙ্গে আধা চামচ মধু খাওয়ার অভ্যাস করতে পারেন প্রতিদিন। গরমের সময়তেও এ অভ্যাস চালু রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, মধু খাওয়ার পরিমাণ যেন আধা চামচের বেশি না হয়। গরম কোনো পানীয়ের সঙ্গে কখনও মধু মিশিয়ে খেতে যাবেন না। এতে উপকারের তুলনায় আপনার অপকার হওয়ার আশঙ্কা বেশি বলে মনে করছেন পুষ্টিবিদরা।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit