শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

রাশিয়ান তেল পাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে পাকিস্তান। রুশ তেলের প্রথম চালান আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ পাকিস্তানে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগের এক চিঠির আলোকে চুক্তির বিষয়ে আস্থা অর্জনের অংশ হিসেবে তেলের প্রথম কার্গো পাঠাবে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে মস্কোর পক্ষ থেকে ইসলামাবাদকে দৈনিক এক লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশ চুক্তি সম্পন্ন করলে সৌদি আরবের পর রাশিয়া হবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তা নিয়ে সংশয়ে আছে মস্কো। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

এর পর রাশিয়ার পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ এক কার্গো তেল আমদানির প্রস্তাব করা হয়। সেই শর্তেই এপিলের শেষ নাগাদ তেলের প্রথম কার্গো আসছে পাকিস্তানে, বলা হয়েছে প্রতিবেদনে। ওই সূত্র আরও জানিয়েছে, রাশিয়ার প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রয়েছে। কিন্তু ওই তেল পরিশোধনের প্রযুক্তি পাকিস্তানে নেই। সে কারণে পাকিস্তানি কর্তৃপক্ষ মিশ্রিত (ব্লেন্ডেড) তেল রপ্তানিতে রাজি হয়েছে।

এদিকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা পাকিস্তান ব্যাপক ডলার সংকটে ভুগছে। স্বাভাবিক কারণেই ইসলামাবাদের পক্ষে ডলারে তেলের দাম পরিশোধ করা সম্ভব হবে না। তবে মস্কোর পক্ষ থেকে রুশ মুদ্রা রুবল, চীনা মুদ্রা ইউয়ান কিংবা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit