শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

অসুস্থ খাদ্যমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : পিত্তথলিতে প্রদাহজনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে রবিবার সকালে আরও বেশি অসুস্থ বোধ করায় তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় যান সাধন চন্দ্র মজুমদার। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

গত শুক্রবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন মন্ত্রী। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন রয়েছে। এ কারণে জেলা সিভিল সার্জন মন্ত্রীকে ঢাকা যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রফেসর সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, মন্ত্রীর শারীরিক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit