সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ওয়াশিংটন-সিউলের মহড়া থামান : জাতিসংঘকে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পরিকল্পিত যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই মহড়া অনুষ্ঠিত হলে এ অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে। আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত ওয়াশিংটন ও সিউল কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানো হবে বলে ঘোষণা করার একদিন পর এ আহ্বান জানাল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়োং এক বিবৃতিতে বলেছেন, “জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের উচিত আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া ও উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করা।” তিনি আরো বলেন, “দুঃখজনকভাবে এই যৌথ সামরিক মহড়া যার ধরন সম্পূর্ণ আগ্রাসী তা বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করছে না।”

কিম সন গিয়োং আরো বলেন, এই মহড়ার পাশাপাশি মার্কিন কর্মকর্তারা যে বাগাড়ম্বর করছেন তা সংঘাতের মাত্রাকে দায়িত্বজ্ঞানহীনভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে গত মাসে যৌথ বিমান মহড়া চালিয়েছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ ও এফ-১৫ এবং আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। এসব যুদ্ধবিমান আমেরিকার বি-১বি বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যায়। 

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit