বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণু হুমকির উৎস এবং দেশটির অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে হবে। খবর তাসের।

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পারমাণু নীতির বিষয় সতর্কতার সঙ্গে পুনর্বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা। একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।

মাও জোর দিয়ে বলেন, চীনের কথিত পারমাণু হুমকির ব্যাপারে জল্পনা-কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পারমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র। মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ফেব্রুয়ারির শুরুতে বলেছিল, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থলভিত্তিক আইসিবিএমের বেশি লাঞ্চার রয়েছে।

প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পরমাণু সম্ভাবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit