মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

জনগণ রাস্তায় নেমে সরকারকে বিদায় দেবে: খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়ী এলাকার নবীনগর টাওয়ারের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে জানিয়ে তিনি আরও বলেন, ‘১০ দফা দাবিতে বিএনপির আন্দোলন চলছে। সরকারকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি সরকারের অধীনে নির্বাচনে যাবে না।’ 

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আওয়ামী লীগের লুটেরাদের হাতে ওএমএস তুলে দিয়েছে। অন্যদিকে সরকার দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে আজ তারা ব্যর্থ।’ভোটের অধিকার আদায়ে জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে বলেই ভোটাধিকার হরণ করেছে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব নবী উল্লাহ নবীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণে ২৪ থানায় একই কর্মসূচি পালিত হয়। ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা কর্মসূচিতে অংশ নেন।

অন্যদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দুপুরে ঢাকায় শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, পাল্টাপাল্টি নয়; বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিরোধে তাদের এই কর্মসূচি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit