শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাকাইয়া ভানু আজও সমান জনপ্রিয় কলকাতায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : অধুনা বাংলাদেশের বিক্রমপুরের মুন্সিগঞ্জে ১৯২০ সালে ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সেখানেই প্রাথমিক শিক্ষালাভ। ছেলেবেলা থেকেই কৌতুক ছিল তাঁর অত্যন্ত প্রিয় একটি বিষয়। তাইতো অভিনয় জগতে কৌতুক সম্রাটও আখ্যা দেওয়া হত তাকে। দেশভাগের অনেক আগেই ঢাকা থেকে কলকাতায় পালিয়ে আসেন ভানু বন্দ্যোপাধ্যায়। সালটা ১৯৪১। সেসময় কলকাতায় এসে আয়রণ এন্ড স্টিল কোম্পানিতে কাজে যুক্ত হন। তারপর অভিনয় জগতে আসা। নিয়মিত থিয়েটার চর্চা ছিল তার প্রথম ভালোবাসা। তবে শুধু কৌতুক নয় সিরিয়াস চরিত্রেও দর্শক পেয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়কে। তার অভিনীত ‘অমৃত কুম্ভের সন্ধান’ যারা দেখেছেন তারা জানেন।

কলকাতায় টালিগঞ্জে ৪২ নং চারু এভিনিউতে জীবনের শেষদিন পর্যন্ত কাটালেও আজীবন নিজেকে ‘ঢাকার পোলা’ হিসেবেই পরিচয় দিতেন। তার মুখের সংলাপ বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। আজও কথাপ্রসঙ্গে সেসব সংলাপ ঘুরেফিরে ব্যবহার করেন এখনকার শিল্পীরা। সাম্যময় থেকে ভানু হয়ে ওঠাটা নিস:ন্দেহে কোনও ছায়াছবির থেকে কম ছিল না। আজও সাদা-কালো পর্দায় তার উজ্জ্বল উপস্থিতি, হাস্যরসে মোড়া প্রতিটি সংলাপ, চোখের সেই কৌতুক চাউনি আকৃষ্ট করে আপামর দর্শককে।

তবে বাস্তবে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন ভয়ঙ্কর রাসভারি মানুষ। সেকথা একাধিকবার জানিয়েছেন তাঁর ছেলে গৌতম বন্দোপাধ্যায় এবং মেয়ে বাসবী ঘটক। ভানু বন্দ্যোপাধ্যায় নাকি তাদের সবসময় বলতেন, ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে-মেয়ে তো কি হয়েছে, নিজে খেটে যদি কিছু করা যায়, তাহলে তাই করতে। বাংলাদেশ থেকে কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ের গল্প প্রায়শই নাকি শোনাতেন ভানু বন্দ্যোপাধ্যায়। ছায়াছবিকে কৌতুকে ভরিয়ে দিলেও ব্যক্তিগত জীবনে নাকি গম্ভীর একজন মানুষ ছিলেন। সেকথা ইন্ডাস্ট্রির অনেকেই যদিও জানেন। বলেও থাকেন।

ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার বায়োপিক তৈরির কথাও চলছে। যেই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে আসবেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। যদিও প্রাথমিক পর্যায়ে সেই আলোচনা। হাস্য কৌতুকের সম্রাটের কাজ চিরকাল বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। থেকে যাবে সেই সংলাপ, সেই কমিক সেন্স, সেই চাউনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit