শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম

আর্জেন্টিনার দল ঘোষণা; আছেন মেসিও

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পর এই প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। এ মাসের শেষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির দলে তার নামও আছে। প্রীতি ম্যাচের জন্য স্কালোনি ৩৫ সদস্যের আর্জেন্টাইন দলে গড়েছেন। যাতে আছেন কাতার বিশ্বকাপের শিরোপা জয়ী ২৬ জন। ডিসেম্বরের নাটকীয় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয় করেছিল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপ শিরোপা জয়ের পর অনেকেই ধরে নিয়েছিল ৩৫ বছর বয়সী মেসি হয়তোবা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সতীর্থদের সাথে আরো কিছু ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি। সম্প্রতি ১০০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যাওয়া এনজো ফার্নান্দেজ, ম্যানচেস্টার ইউনাইটডের সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজও প্রীতি ম্যাচের দলে জায়গা ধরে রেখেছেন।

এছাড়া সিনিয়র দলে এখনো খুব এটা সুযোগ না পাওয়া তরুণদের মধ্যে এবারের জাতীয় দলে যার ডাক পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোন (২০) ও  ব্রাইটন ও ইন্টার মিলানের দুই অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্ডো বুনানোত্তে (১৮) ও ভ্যালেন্টিন কারবোনি (১৭)। এই দু’জন মিলে ইউরোপীয়ান ক্লাবগুলোর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন। আগামী ২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা পানামাকে আতিথ্য দিবে। পাঁচদিন পর সান্তিয়ানো ডেল এস্তেরোতে কুরাকাওয়ের মুখোমুখি হবে। 

আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : হুয়ান ফয়েথ, গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রেমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুন, লটারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিকম পেরোন, এক্সেকুয়েল পালাকিওস, রডরিগো ডি পল, ফাকুন্ডো বুনানোত্তে, থিয়াগো আলমাডা, গিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit