মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ইউরিন ইনফেকশনের লক্ষণ, যা করতে পারেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ‘ইউরিন বা প্রস্রাবে ইনফেকশন’- কথাটি ছোট হলেও নারী-পুরুষ ও ছোট-বড় সবাই কিন্তু সমানভাবেই এ জটিলতায় ভোগে আজকাল। কেননা আগে ধারণা করা হতো, এটি বোধ হয় শুধু মেয়েদের রোগ। প্রকৃতপক্ষে তা নয়, আজকাল বয়স্ক বা অল্পবয়স্ক ছেলেরাও এই ইউরিন ইনফেকশনে ভুগছে।

মানবদেহে দুটি কিডনি, দুটি ইউরেটাস, একটি ইউরিনারি ব্লাডার (মূত্রথলি) ও ইউরেট্রা (মূত্রনালি) নিয়ে ‘রেচনতন্ত্র’ গঠিত। এই রেচনতন্ত্রের যেকোনো অংশে যদি সংক্রমণ ঘটে, তাহলে আমরা বলে থাকি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউরিন ইনফেকশন (ইউটিআই)। এই ইনফেকশন বা সংক্রমণ কখনো সব অঙ্গে একসঙ্গে বা আলাদাভাবে হতে পারে।

ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়ার লক্ষণ

♦ প্রস্রাবে জ্বালাপোড়া

♦ প্রস্রাবের রং গাঢ় হলুদ ও লাল হওয়া

♦ অনিয়মিত প্রস্রাব বা শেষে ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া

♦ ঘন ঘন প্রস্রাব

♦ তলপেটে বা পিঠের নিচের দিকে ব্যথা

♦ সারাক্ষণ জ্বর জ্বর ভাব বা সন্ধ্যার পর কাঁপুনি দিয়ে জ্বর আসা

♦ বমি বমি ভাব বা বমি হওয়া

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit