বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে-গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

সামাজিকমাধ্যমে রেলসেতু উড়িয়ে দেওয়ার ভিডিও, যা বলছে ইউক্রেনীয় সেনারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাখমুত শহরে একটি রেলসেতুর অবশিষ্ট থাকা অংশ উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ভূ-অবস্থানের বরাতে সিএনএন এই খবর দিয়েছে। রুশ সেনারা যাতে সেতুটি ব্যবহার করতে না পারে এমন উদ্দেশ্যে গত বছরের আগস্টে ইউক্রেনীয় সেনারা সেতুটি ক্ষতিগ্রস্ত করেছিল। এবার সেতুর বাকি অংশও উড়িয়ে দেওয়া হলো।

শুক্রবার সেতু উড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়। শহরটি থেকে ইউক্রেনীয় সেনারা ‘পিছু হটছে’ এটা তার একটি লক্ষণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের এই শহরে বর্তমান ব্যাপক যুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনীর ৪৬-ব্রিগেড সেখানে লড়াই করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহে এক বক্তব্যে বলেছিলেন, ‘এই শহরটির (বাখমুত) অবস্থা সবথেকে খারাপ।’

তবে ইউক্রেনের ৪৬-ব্রিগেড সেতু ধ্বংসের তথ্য অস্বীকার করে বলেছে, সেতুটি আগে থেকে ব্যবহার অযোগ্য ছিল। সেনারা বলেছে, ‘আমরা শহর ছাড়ছি এটার প্রমাণ হিসেবে ব্রিজ উড়িয়ে দেওয়ার ভিডিও দেখানো হচ্ছে। কিন্তু অনেক আগেই এটা উড়িয়ে দেওয়া হয়েছিল। বাখমুতে যারা আছেন তারা এটা জানেন।’ ইউক্রেনীয় সেনারা ভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit