মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

রুচির পরিবর্তন ঘটাবে ‘রসুনের চাটনি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালের নাশতা, দুপুরের কিংবা রাতের খাবার—যেটাই হোক, অধিকাংশ মানুষই প্রত্যাশা করেন তার জন্যে ডাইনিং টেবিলে সাজানো থাকবে মাছ-মাংস-ডিম-দুধ। সাথে অন্যান্য খাবার। মাছ-মাংস ছাড়া যে দুপুর বা রাতের খাবার হতে পারে এটা অনেকে বিশ্বাসই করতে পারেন না। আর বর্তমান সময়ে শিশু-কিশোরদের অবস্থা তো আরো শোচনীয়। অনেকে তো মুরগির মাংস ছাড়া খেতেই পারে না। মুরগি তার চাই-ই চাই। সাথে সফট ড্রিংকস। শাকসবজি তার কাছে কোনো খাবারই নয়।

অথচ মাছ-মাংস-ডিম-দুধ ছাড়াও যে খাওয়া যায়, শুধু খাওয়া নয়—সুস্থও থাকা যায়, বিশ্বজুড়ে হাজার হাজার ভেগান ও ভেজিটেরিয়ানরাই তার বাস্তব উদাহরণ। শুধু আমেরিকা-ইউরোপেই নয়, হার্ট ক্লাবের অনেক সদস্য আছেন যারা এখন পুরোপুরি ভেগান। মাছ-মাংস-ডিম-দুধ তো খানই না, এমনকি একফোঁটা তেলও খান না। তাদের লক্ষ্য একটাই—এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় করতে চান, অথবা স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিরাময় করে ওষুধ ছাড়াই সুস্থ থাকতে চান।

আপনার প্রতিদিনের পরিচিত রেসিপির পাশাপাশি দেশি-বিদেশি অনেক বৈচিত্র্যময় রেসিপি আপনার খাবারের একঘেঁয়েমি দূর করবে, রুচির পরিবর্তন ঘটাবে এবং আপনাকে সার্বিকভাবে পুষ্টি দেবে। এজন্য আমাদের জানতে হবে কোন খাবারগুলো খাওয়া উচিত। আজ আমরা নতুন একটি রেসিপি সম্পর্কে জানবো। আজকের রেসিপি- ‘রসুনের চাটনি’। যা আপনার খাবারে রুচির পরিবর্তন ঘটাবে।
যা যা লাগবে:
রসুন ৭-৮ কোয়া, কাঁচামরিচ ৩-৪টি, ভিনেগার অল্প পরিমাণ, গুড় পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:
রসুন ও মরিচ কুচিয়ে নিন। ভিনেগারে লবণ ও গুড় মিশিয়ে ফুটিয়ে নিন। ভিনেগার নামিয়ে তাতে রসুন ও মরিচের কুচি দিন। এরপর ঠান্ডা করুন। তৈরি হয়ে গেল রসুনের চাটনি।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit