শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের

নারায়ণগঞ্জে প্রকাশ্যে স্বাচিপ নেতাকে মারধর, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১ মার্চ) শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গণে অতর্কিত হামলার শিকার হন ডা. বিধান চন্দ্র পোদ্দার। পরদিন সদর মডেল থানায় মামলা করেন তিনি। মামলায় মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল ও তার সহকারী রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসক বিধান চন্দ্র পোদ্দার জানান, রাজধানীর মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক (শিশু) হিসেবে তিনি কর্মরত। হামলার দিন জেলা গণগ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিল।

ডা. বিধান চন্দ্র পোদ্দার বলেন, ‘আমাদের কেন্দ্রীয় মহাসচিব কামরুল হাসান মিলন ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আমি নারায়ণগঞ্জ জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক এবং বিএমএ-র জেলা সহসভাপতি হওয়ায় আমাকে আগেই খবর দেয়া হয়েছিল।

মহাসচিব নারায়ণগঞ্জে আসার পর তার অনুরোধে আমি গাড়িতে উঠে বসি। এরপর গ্রন্থাগার প্রাঙ্গণে পৌঁছে দেখি সেখানে ডা. সোহেলসহ নিজাম অলোক এবং বেশ কয়েকজন আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থেকে নামতেই সোহেল আমাকে  বলল, তুই এখানে কেন? এরপরই চার-পাঁচজন মিলে আমাকে অতর্কিতভাবে মারধর শুরু করে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit