বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেনীয় বাহিনী বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। 

বৃহস্পতিবারও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এ দাবি করে মস্কো। খবর বিবিসির।

মস্কো বলছে, ইউক্রেন সীমান্তবর্তী তাদের এলাকায় নিয়মিত গুলি ছুড়ছেন ইউক্রেনীয় সেনারা। 

মস্কোর এমন দাবির পর পরই এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আজ আরও হামলা চালালো সন্ত্রাসীরা। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন তারা।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেন সীমান্তঘেঁষে তাদের একটি গ্রামে ঢুকে বেসামরিক গাড়িতে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১০ বছর বয়সি একটি ছেলে আহত হয়েছেন।

রাশিয়ার অভিযোগ, দৃঢ়ভাবে অস্বীকার করে জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেন, সীমান্তে হামলা চালানোর বিষয়টি রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি। অন্য দেশের ওপর হামলা চালানো ন্যায়সঙ্গত বিষয়টি বোঝাতে রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়।

 

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৩/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit