সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মনিরামপুরে গভীররাতে কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত,আহত এক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বুধবার গভীর রাতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহি দুই যুবক নিহত এবং একজন আহত হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। আহত যুবককে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহতরা হলো খুলনা জেলার ডুমুরিযা উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা(২৫) এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ(২৫)। আহত যুবক ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব হাসান।

এলাকাবাসী পুলিশ ও নিহতের পরিবার থেকে জানাযায়, বুধবার বিকেলে মাসুদ রানা, রুবেল শেখ ও রাকিব হাসান একটি মোটরসাইকেলে করে যশোর যান। কেনাকাটা সেরে তিনজন রাত ১১ টার দিকে যশোর খেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাত সাড়ে ১১ টার দিকে মনিরামপুর সরকারি কলেজের উত্তরপাশে এলপিজি পাম্পের কাছে পৌছলে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় মাসুদ রানা ও রুবেল শেখ। গুরুতর জখম হয় রাকিব হাসান। অবশ্য ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত দুজনের মরদেহ রাস্তার ওপর ছড়িযে ছিটিয়ে পড়ে রয়েছে।

আর আহত রাকিব রাস্তার পাশে পড়ে থাকা চুর্নবিচুর্ন মোটরসাইকেলের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। রাস্তার ওপর লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ দুইটি এবং আহত রাকিবকে উদ্ধার করে। এর মধ্যে আহত রাকিব হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় মরদেহ দুইটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit