বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে মো. রনি মিয়া(৬) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসের ২৮ তারিখ একই ইউনিয়নের দাতমন্ডল গ্রামের ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওরসে মাইকিং করে। তার পরও শিশুর সন্ধান না পাওয়ায় নাসিরনগর থানায় নিখোঁজ ডায়রি করায় শিশুটির পরিবার। এরপর থেকে নিখোঁজ ছিল রনি। এর তিনদিন পর নিহতের বাড়ির পাশেই একটি পুকুর থেকে মিলে নিহতের মরদেহ। 

এদিকে পরিবারের লোকজন এ হত্যাকাÐর সাথে একই গ্রামের দুই কিশোরের সম্পৃক্ততার কথা তুললে অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তারা। গ্রেপ্তাররা হলো- কুলিকুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে রিফাত মিয়া (১৩) ও আবুল হোসেনের ছেলে লিটন (১৭) নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার সমকালকে বলেন, ওরসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। আজকে দুপুরে তার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit