বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংএ জানায়, সু নিদ্রিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাতে উপজেলার উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটককরা হয়।

আটককৃতরা হলো উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মহরকয়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)।

এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে ৫৫হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সাপেক্ষে তাদের আটক করে র‌্যাব বলে প্রেস ব্রিফিংএ জানায় র‌্যাব।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit