সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

খাগড়াছড়িতে  পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে খাগড়াছড়ি  জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়েজিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে  পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালিত হয়েছে।

বুধবার ( ১মার্চ ২০২৩ইং)সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ মেমোরিয়াল ডে- অনু্ষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে  উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মহালছড়ি ৬ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি),  মোঃ আওরাঙ্গজেব মাহবুব পিপিএম  খাগড়াছড়ি   সকল শহিদ পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গকে  ফুল দিয়ে বরণ ও  শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এছাড়া কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ মো:নাইমুল হক পিপিএম বলেন, পুলিশ সদস্যরা দেশ ও জাতির সেবায় একনিষ্ঠ ও নিঃস্বার্থভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। তিনি আরো বলেন, একনিষ্ঠ, বিশ্বস্ত, স্বদেশপ্রেমী ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এ সকল পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

এ সময় তিনি উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরকে যেকোন প্রয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। এ সময় খাগড়াছড়ি  জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit