বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হবে …নওগাঁয় খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক ব্যক্তি বার বার ওএমএস এর চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয় আবার অনেকে পায়না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবনতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস এর চাল কিনতে পারবে বলে উল্লেখ করেন তিনি। চালের বাজার দর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কিনা?সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে চালের অনেক মজুত আছে,কোন অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্যমূল্য পাবেনা।

কৃষককে নায্যমূল্য দিতে হবে। নিন্ম আয়ের লোকদের কোন সমস্যা হবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন,তাদের জন্য ওএমএস এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লক্ষ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

এসময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit