রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক নর্থ সাউথকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিতে ফারইস্ট শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কণের ছোট ভাইকে অপহরণ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৬৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কণের ছোট ভাইকে অপহরণ করে রাসেল বেপারী নামে এক সন্ত্রাসী। সন্ত্রাসী রাসেল মাদারীপুরের কালকিনি উপজেলার মধ্যেরচর গ্রামের মহিউদ্দিন লাটু বেপারীর ছেলে। রাসেল এলাকার ত্রাস তাই এলাকাবাসীর কাছে রাসেল দুর্ধর্ষ সন্ত্রাসী নামে পরিচিত। ২৯ বছর বয়সী রাসেলের বিরুদ্ধে পুলিশ মারধর, অস্ত্র ও মারামারিসহ ৫টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কালিনগর গ্রামের মিজানুর রহমান সুমনের বিবাহিত মেয়ে মিঞ্জুকে বিয়ের প্রস্তাব পাঠায় সন্ত্রাসী রাসেল বেপারী। রাসেলের প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় মিঞ্জুর ছোট ভাই মিরাজকে (১২) গত ২৮ ফেব্রুয়ারী অপহরণ করে নিয়ে যায় রাসেল বেপারী। মিঞ্জুকে রাসেলের বাড়িতে রেখে আসলে মিরাজকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বিভিন্ন মাধ্যমে খবর পাঠায়। এই বিষয়ে গোসাইরহাট থানায় অভিযোগ করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে রাসেলের পিতা মহিউদ্দিন লাটুকে গ্রেফতার করে। পরবর্তীতে সন্ত্রাসী রাসেল আত্মগোপনে চলে যায়। সেখান থেকে বিভিন্ন মাধ্যমে পুলিশকে হুমকি দিয়ে জানায়, তার পিতা মহিউদ্দিন লাটু ও পছন্দের মেয়ে মিঞ্জুকে রাসেলের বাড়িতে পৌঁছে দিলে অপহৃত মিরাজকে ছেড়ে দেওয়া হবে। সোর্স ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে মধ্যচর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাসেলকে গ্রেফতার করা হয়। আজ আসামীকে শরীয়তপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর দাস। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সুবীর, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম সিকদারসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit