শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “ভোট হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  খাগড়াছড়িতে  জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা  নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২মার্চ ২০২৩ইং) সকালের দিকে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। খাগড়াছড়ি জেলা  শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে  জেলা শহরের  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের   উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার এসএম মহীউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ভোটার দিবসে  বক্তারা বলেন  গণতন্ত্রকে সুসংহত করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ভোটারযোগ্য নাগরিকের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। তাই ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ, একটি দিন। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit