শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম

লিটনের পর তামিমও সাজঘরে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে টাইগাররা। ব্যাট করতে নেমে ১০ ওভারের আগেই অবশ্য অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।

দলীয় ৩৩ রানে ক্রিস ওকসের শিকার হন লিটন দাস। ১৫ বলে মাত্র ৭ করতে পেরেছেন তিনি। দলীয় রান ৫০ পেরোতেই মার্ক উডের বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। বাংলাদেশ দলপতি ৩২ বলে ২৩ রান করেছেন। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৩ ওভারে ২ উইকেটে ৬৩ রান। নাজমুল হোসেন শান্ত ১৮ ও মুশফিকুর রহীম ৫ রানে ব্যাট করছেন।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, জোফরা আর্চার ও মার্ক উড।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit