শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেবে সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী তাদের আমরা বিনামূল্যে ইনসুলিন আমরা দিয়ে দেব, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়।

হাওড় অঞ্চলের অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই হাওড় অঞ্চলে বর্ষাকালে নাও (নৌকায় চলাচল) আর শুকনাকালে পাও (হেঁটে চলা), এইতো অবস্থা ছিল। কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন ১২ মাসই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি।

দীর্ঘ ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মিঠামইন উপজেলা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। এরপর মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২১ মিনিটে তিনি সেনানিবাস উদ্বোধন করেন। পরে মধ্যাহ্নভোজে অংশ নিতে দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের পৈতৃক নিবাসে পৌঁছান।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit