সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

গভীর রাতে স্ত্রীর যে আবদার পূরণ করলেন রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : কলকাতায় ছবি প্রচারে ঝটিকা সফরে আসেন বলিউড তারকা রণবীর কাপুর। এদিন ইডেন গার্ডেনসে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ব্যাট হাতে খেলতে দেখা যায় তাকে। আবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে এসেছিলেন স্ত্রী আলিয়া ভাট।  

সেখানে হালকা সবুজ গাউনের সঙ্গে গলায় মানানসই পান্না বসানো হীরের হার পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলিয়া। পুরস্কার নিয়ে বাড়ি ফিরেই স্বামীর কাছে আবদার জুড়েন অভিনেত্রী।  সে দাবিও পূরণ করেছেন রণবীরও।

গত বছর ১৪ এপ্রিল মুম্বাইয়ে বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া দম্পতি। জমকালো আয়োজন না করে কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোক নিয়ে বিয়ে সম্পন্ন করেন। এর পরই কাজে নেমে পড়েন রণলিয়া দম্পতি। সেই বছরই তাদের কোলজুড়ে আসে মেয়ে রাহা। কর্মজীবন ও মেয়ে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।  

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর আলিয়া ভাট স্বামী রণবীরের কাছে রাত ২টায় ছবি তুলে দেওয়ার দাবি করেন। মধ্যরাতে পুরস্কার হাতে আলিয়ার ছবি তুলে সেই দাবি পূরণ করেন রণবীর।  

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন— আমি ঠিক কতটা কৃতজ্ঞ সেটি জানানোর ভাষা নেই আমার কাছে। আমাকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ আমার স্বামীকে, যে রাত ২টার সময়ে ধৈর্য ধরে এই ছবিটা তুলে দিয়েছে।
 

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit