শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দলের পারফরম্যান্সে বিরক্ত বার্সা কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা লিগায়ও ছন্দপতন। লিগে উড়তে থাকা বার্সেলোনা হোঁচট খেল নিচু সারির দল আলমেরিয়ার কাছে হেরে। দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছে তার দল। লা লিগার ম্যাচে রবিবার (২৬ ফেব্রুয়ারি) আলমেরিয়ার মাঠে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে তাদের জালে এটি মাত্র অষ্টম গোল। তবে সেই গোলই গড়ে দেয় ব্যবধান। দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন এনেও ফল পাননি শাভি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর কদিন আগে ইউরোপা লিগের প্লে অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে যায় বার্সেলোনা। সেই ধাক্কা সামাল দেওয়ার বদলে উল্টো লিগেও হেরে গেল তারা। ম্যাচ শেষে দলকে সরাসরিই কাঠগড়ায় তুললেন বার্সেলোনা কোচ।

তিনি বলেন, মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল। রক্ষণ ও আক্রমণ, দুই জায়গাতেই যেমন বাজে ছিল, তেমনি গুছিয়ে ওঠা ও তাড়নার দিক থেকেও। কোনো কিছুই ঠিক হয়নি। মনে হচ্ছিল, আমরা ম্যাচেই ছিলাম না। খুব কঠিন ম্যাচ ছিল। কোনো অজুহাত দেওয়া চলে না। দায় আমাদেরই নিতে হবে। আমি খুবই বিরক্ত।

আগের দিন মাদ্রিদ ডার্বিতে রিয়াল ও আতলেতিকোর ড্রয়ের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান ১০ পয়েন্টে নিয়ে যাওয়ার। কিন্তু ম্যাচটি হেরে রিয়ালের সঙ্গে ব্যবধান রয়ে গেল ৭ পয়েন্টেই। এখনও ব্যবধান যথেষ্টই বড়। কিন্তু তা বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় হতাশ শাভি।

বার্সেলোনা কোচ বেশি হতাশ দলের খেলার ধরনে। অনেকটা এগিয়ে থেকে শীর্ষে থাকা মানেই যে শিরোপার নিশ্চয়তা নয়, দলকে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, ম্যাচ ভালো-মন্দ হতেই পারে। হোঁচট খাওয়াও অস্বাভাবিক নয়। তবে প্রথমার্ধে আমরা যথেষ্ট তাড়না দেখাইনি, প্রাণশক্তি ছিল না। আমরা হোঁচট খেয়েছি, সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে। ক্লান্তির ব্যাপার থাকতে পারে, এজন্যই এত পরিবর্তন করেছি। তার পরও, কোচ হিসেবে বড় দায় আমারই।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit