রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

শিরোপা জয়ের খরা কাটালো ইউনাইটেড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে ম্যাচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলির ফাইনাল জয়ের মাধ্যমে ছয় বছরের শিরোপা জয়ের খরা কাটিয়েছে রেড ডেভিলসরা।

প্রথমার্ধেই কাসেমিরোর হেড ও সেভেন বোটম্যানের আত্মঘাতি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় এরিক টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল চাপ প্রয়োগ করেও ম্যাচে ফিরে আসতে পারেনি।

২০১৭ সালের পর এটাই ইউনাইটেডের প্রথম শিরোপা। হোসে মরিনহোর অধীনে সে বছর ইউনাইটেডে লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জয় করেছিল। গত বছর আয়াক্স থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা ডাচম্যান টেন হাগের অধীনে এটাই ইউনাইটেডের প্রথম শিরোপা। 

টেন হাগের অধীনে বদলে যাওয়া ইউনাইটেড কাল যোগ্য দল হিসেবেই লিগ কাপের শিরোপা জয় করে। এটি ইউনাইটেডের ষষ্ঠ লিগ কাপ শিরোপা।

লিগ কাপ ছাড়াও এবারের মৌসুম আরও তিনটি শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে চলেছে ইউনাইটেড। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডের লড়াইয়ে ওয়েস্ট হ্যামের মোকাবেলা করবে। এছাড়া মার্চে ইউরোপা লিগের শেষ ষোলর ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস।

এ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ১০ বছর কাটানো ইউনাইটেড সর্বশেষ ২০১৩ সালে লিগ শিরোপা জয় করেছিল। ক্লাবের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে কালো অধ্যায়ের অবসান কাল এই শিরোপার মাধ্যমে কিছুটা হলে কাটিয়ে উঠলো টেন হাগের দল। 

গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল ইউনাইটেড। কিন্তু টেন হাগ দায়িত্ব নেবার পরই দলে চেহারা পাল্টে যেতে শুরু করে। সম্প্রতি ফার্গুসনের সঙ্গে টেন হাগের সাক্ষাতের পরেই লিগ কাপের এই শিরোপা কিনা, সেই রহস্য অবশ্য জানা যায়নি। 

তবে কাল ওয়েম্বলির স্ট্যান্ডে ঠিকই উপস্থিত ছিলেন ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে সফল কোচ ফার্গুসন। এছাড়া নভেম্বরের পর প্রথমবারের মত কাল মাঠে উপস্থিত থেকে ইউনাইটেডের ম্যাচ উপভোগ করেছেন ক্লাবের কো-চেয়ারম্যান আভরাম গ্লেজার।

এদিকে ১৯৬৯ সালে ইন্টার-সিটিস ফেয়ারস কাপ জয়ের পর আর কোন বড় শিরোপা পাওয়া হয়নি নিউক্যাসলের। তবে কাল ফাইনালে পরাজিত হলেও ক্লাবের ভবিষ্যত নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। ২০২১ সালে সৌদি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ক্লাবের দায়িত্ব নেবার পর থেকেই নিউক্যাসেলের পুনর্জাগরণ শুরু হয়। ২৪ বছরের মধ্যে এটি ছিল নিউক্যাসলের প্রথম লিগ কাপের ফাইনাল ম্যাচ। 

গত মৌসুমে কোচ এডি হোয়ের অধীনে রেলিগেশন জোন থেকে কোনমতে রক্ষা পাওয়া নিউক্যাসল এবারের লিগে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

নিষেধাজ্ঞায় থাকা প্রথম দলের গোলরক্ষক নিক পোপের স্থানে কাল নিউক্যাসলের মূল দলে খেলেছেন লোরিস করিয়াস। ইউনাইটেডের দ্বিতীয় গোলটি হয়তোবা করিয়াস সেভ করতে পারতেন। তবে নিউক্যাসলের পরাজয়ের জন্য পুরোপুরিভাবে তাকে দায়ী করা যায়না। দলের হয়ে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন এ্যালান সেইন্ট-ম্যাক্সি মিন। 

দিয়োগো ডালোটকে কাটিয়ে শেষ পর্যন্ত ডেভিড ডি গিয়াকে পরাস্ত করতে পারেননি। ৩৩ মিনিটে লুক শ’র ফ্রি-কিক থেকে কাসেমিরোর নিখুঁত হেড আটকানোর সাধ্য ছিলনা করিয়াসের। 

গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে আসার পর কাসেমিরোর এটাই ছিল সেরা পারফরমেন্স। 

৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ইউনাইটেড। ওট ওয়েগার্স্টের পাস থেকে মার্কোস রাশফোর্ড নিউক্যাসলের এরিয়ায় ঢুকে পড়েন। পোস্টের অনেকটা কাছে গিয়ে তার শটটি ডিফ্লেকটেড হয়ে বোটম্যানের আত্মঘাতি গোলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার বেশ কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি নিউক্যাসল।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit