সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সরকার খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

বেগম জিয়াকে নিয়ে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে ফখরুল বলেন, সময় এলেই তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ; এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে এ দল। নির্যাতন করে এ সরকার টিকে আছে উল্লেখ করে তিনি এসময় আরও বলেন, এই সরকারকে সরাতে হবে, এটাই এখন আমাদের প্রধান কাজ। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit