বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দেশে ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

আজ সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে করে ঢাকায় পা রাখেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও টিম হোটেলে যোগ দিয়েছেন অলরাউন্ডার। 

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

গত ১২ ফেব্রুয়ারি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের হারের রাতেই দলটির অধিনায়ক সাকিব পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit