সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নির্বাচন হতে না দিলে খবর আছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৬ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন। ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।’  

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। ৭৫ আর ২০২৩ সাল এক নয়।’বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’

ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit